কানাইঘাটে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
দৈনন্দিন
প্রকাশঃ ৯ ডিসেম্বর, ২০২৫ ১০:১০ অপরাহ্ন
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার আলোচিত উপজেলা নির্বাহি কর্মকর্তা সুকান্ত সাহাকে বদলিজনিত কারণে আনুষ্ঠানিক বিদায় দেওয়া হয়েছে। একই সাথে নবাগত ইউএনও মো. শাজাহানকে বরণ করে নেওয়া হয়।
মঙ্গলবার বিকালে উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে এক ঝমকালো অনুষ্ঠানের মাধ্যমে দুই ইউএনও'কে বিদায় ও বরণ করা হয়।
রথপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ চক্রবর্তীর ও শিক্ষিকা রুবি আক্তারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিদায়ী বক্তব্য দেন ইউএনও সুকান্ত সাহা। এসময় নবাগত ইউএনও মো. শাহজাহানকে স্বাগত জানিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন তিনি। পাশাপাশি তিনি উপস্থিত সকলের দোয়া কামনা করেন।
এসময় অগ্রজ ইউএনও সুকান্ত সাহার মতোই শান্তিগঞ্জ উপজেলার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নবাগত ইউএনও মো. শাজাহান। এতে উপজেলার সকল শ্রেণীপেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।
এসময় আরোও বক্তব্য রাখেন, বিদায়ী ইউএনও সুকান্ত সাহার বাবা নিধির সাহা, ইউএনও পত্নী পুষ্পিতা প্রামাণিক, ইউপি চেয়ারম্যান আবদুল বাসিত সুজন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, হাওর বাঁচাও আন্দোলনের নেতা নজরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান, প্রবাসী জুলাই যোদ্ধা আলী আহমদ দুলাল, জুলাই যোদ্ধা আহ্বায়ক ফয়ছল আহমদ, প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তী, প্রাথমিক সহকারি শিক্ষক শামীম আহমদ, ইউনিয়ন পরিষদ উদ্যোক্তা মশিউর রহমান রাজা, প্রমুখ।
উল্লেখ্য, শিক্ষাক্ষেত্রে ইউএনও সুকান্ত সাহা উদ্ভাবিত নতুন পরীক্ষা পদ্ধতি 'শান্তিগঞ্জ মডেলে' নামে জাতীয় পর্যায়ে স্বীকৃতি লাভ করে। বিদায়ী ইউএনও সুকান্ত সাহাকে সমাজকল্যাণ মন্ত্রনালয়ে সিনিয়র সহকারী সচিব পদে পদায়ন করা হয়েছে। তাঁর বিদায়কালে অনুষ্ঠানে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।