১০ জুন ২০২৬

দৈনন্দিন / মানববন্ধন

মাধবপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি, ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি

প্রতিনিধি, মাধবপুর, হবিগঞ্জ 

প্রকাশঃ ৩ ডিসেম্বর, ২০২৫ ৭:২৫ অপরাহ্ন


হবিগঞ্জের মাধবপুরে দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। বুধবার (৩ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হয়। সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 


মানববন্ধন শেষে বক্তব্য দেন মো. রাসেল, জহিরুল ইসলাম, পারভেজ ইমতিয়াজ, বাসেদ মিয়া, সনাতন পাজা, সোহেল রানা, আবির, রনি, জীবন, আব্দুল মালেক, শাকিল প্রমুখ। 


মানববন্ধনে বক্তারা জানান, তাদের দাবি মানা না হলে বৃহস্পতিবার কমপ্লিট শাট ডাউন (পুর্ন কর্মদিবস) পালন করা হবে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

মাধবপুর মানববন্ধন, দশম গ্রেড দাবি, মেডিকেল টেকনোলজিস্ট আন্দোলন, ফার্মাসিস্ট কর্মবিরতি, হবিগঞ্জ স্বাস্থ্যসেবা সংবাদ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ