সংকটে ধুঁকছে পাগলা উপ-স্বাস্থ্যকেন্দ্র, ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা
যাপিতজীবন
প্রকাশঃ ২৫ নভেম্বর, ২০২৫ ১:৫২ অপরাহ্ন
সিলেটে নীরব ঘাতক হয়ে প্রাণ কাড়ছে ডেঙ্গু। দিনদিন বাড়ছে আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা। এ নিয়ে শঙ্কা ও উদ্বেগ দেখা দিয়েছে জনমনে। সম্প্রতি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সিলেট ও সুনামগঞ্জে মৃত্যুর খবরে জনমনে তৈরি হয়েছে আতঙ্ক।
সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় (স্বাস্থ্য) সূত্রে জানা গেছে, সিলেটে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। সিলেট বিভাগে চলতি বছরে ২ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে চলতি বছর অর্থাৎ ১ জানুয়ারি ২০২৫ থেকে মঙ্গলবার (২৫ অক্টোবর) পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গু রোগীর সংখ্যা ৪৫৮ জন ।
স্বাস্থ্য বিভাগ জানায় চলতি মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৪৩ জন। চলতি বছর আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় ৭৫ জন, সুনামগঞ্জে ৬৭ জন, মৌলভীবাজারে ৮৬ জন এবং হবিগঞ্জে ২৩০ জন রোগী শনাক্ত হয়েছেন।
বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তিকৃত রোগীর সংখ্যা ১৮ জন। এরমধ্যে মৌলভীবাজার সদর হাসপাতাল -১, সুনামগঞ্জে ৩, হবিগঞ্জে ৪, কুলাউড়া ১ লাখাইয়ে ২, এমএজি ওসমানী মেডিকেলে ৪, মাউন্ট এডোরা হাসপাতাল ১, নর্থ ইস্ট মেডিকেল হাসপাতালে ১ ও জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল হাসপাতাল ১জন।
সিলেট, নীরব, প্রাণ কাড়ছে, ডেঙ্গু