০৫ মে ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

বানিয়াচংয়ে পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার ৪

প্রতিনিধি, বানিয়াচং, হবিগঞ্জ

প্রকাশঃ ১৪ নভেম্বর, ২০২৫ ১০:৪৩ অপরাহ্ন


হবিগঞ্জের বানিয়াচংয়ে পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত এক আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) গভীর রাতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।  


গ্রেপ্তাররা হলেন-উপজেলা সদরের নন্দিপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র ওয়ারেন্টভুক্ত আসামি সাইফুল হাসান মুন্না (২৫), গুনই গ্রামের মৃত আব্দুস শহিদ মিয়ার ছেলে মোফাজ্জল হোসেন (২৮), একই এলাকার ফারুক মিয়ার ছেলে শাহিনুর মিয়া (৩২), তাজপুর গ্রামের মৃত আব্দুন নুর মিয়া তালুকদারের ছেলে মোঃ আব্দুল ওদুদ মিয়া তালুকদার (৩৭)।


বানিয়াচং থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম বলেন, গ্রেপ্তার চারজন আসামীকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

হবিগঞ্জ, বানিয়াচং, পুলিশের অভিযান, গ্রেপ্তার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ