০৫ মে ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

আজমিরে যাওয়ার উদ্দেশ্য ভারতের অভ্যন্তরে প্রবেশ, তিন বাংলাদেশি আটক

প্রতিনিধি, তাহিরপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ১৪ নভেম্বর, ২০২৫ ৩:১৭ অপরাহ্ন


আজমিরে যাওয়ার উদ্দেশ্য ভারতের অভ্যন্তরে প্রবেশ করে তিন বাংলাদেশি নাগরিক। একপর্যায়ে ভারতের লালগাঁও নামক এলাকায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর হাতে ধরে পড়ে তাঁরা।


গত বুধবার সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দি‌য়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে এই তিন বাংলাদেশিকে আটক করে বিএসএফ।


পরেরদিন বৃহস্পতিবার তাহিরপুর সীমান্তে বর্ডার হাট এলাকায় পতাকা বৈঠক শেষে বিজিবির কাছে আটক তিন বাংলাদেশিকে হস্তান্তর করা হয়।


পরে এদিনই ওই তিনজনকে তাহিরপুর থানায় সোপর্দ করেছে বিজিবি। আটক তিন বাংলাদেশি নাগরিক হলেন- ঢাকার কেরানীগঞ্জের যুবরাজ, সুনামগঞ্জের ছাতকের শিপন মিয়া ও কিশোরগঞ্জের পাকুন্দিয়ার জাহিদুল ইসলাম জুনায়েদ।


তাঁদের বিরুদ্ধে লাউড়েরগড় ক্যাম্পে কর্তব্যরত সুবেদার মো. মোস্তফা কামাল বাদী হয়ে তাহিরপুর থানায় অবৈধ অনুপ্রবেশ আইনে একটি মামলা করেছেন।


বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, প্রাথমিকভাবে জানা গেছে আটক তিন বাংলাদেশি ভারতের আজমিরে যাওয়ার উদ্দেশ্য ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিল।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

আজমির, ভারত, অভ্যন্তর, প্রবেশ, তিন, বাংলাদেশি, আটক

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ