০৫ মে ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

বানিয়াচঙ্গে পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার চার

প্রতিনিধি, বানিয়াচং, হবিগঞ্জ

প্রকাশঃ ১১ নভেম্বর, ২০২৫ ৯:৩৬ অপরাহ্ন


হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজন ওয়ারেন্টভুক্ত ও একজন নিয়মিত মামলার আসামি ছিলেন।

 

মঙ্গলবার (১১ নভেম্বর) ভোররাতে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার গুনই গ্রামের রাজা মিয়ার ছেলে সফর উদ্দিন ওরফে বসু মিয়া (৪০), একই এলাকার মৃত ফরিদ আলীর ছেলে তমিজ আলী (৪২), কাজীরপুর বন্দের বাড়ির আশরাফুল মিয়ার স্ত্রী মোছা. ফাতেমা বেগম (৩০) এবং দক্ষিণ সাঙ্গর গ্রামের শানু মিয়ার পুত্র কুদ্দুস মিয়া (৩৫)। 

 

পুলিশ জানায়, যৌথ অভিযানে বানিয়াচং থানা পুলিশ ও র‍্যাব–৯, সিপিসি–৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা অংশ নেন। যৌথ দলটি হবিগঞ্জ সদর পৌরসভার পোদ্ধারবাড়ি এলাকার গ্যাস পাম্পের সামনে অভিযান চালিয়ে কুদ্দুস মিয়াকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কুদ্দুস মিয়া নিজেকে মামলার পলাতক আসামি বলে স্বীকার করেন।

 

বানিয়াচং থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ওয়ারেন্টভুক্ত ও পলাতক আসামিদের ধরতে পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।’ 


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

গ্রেপ্তার, আটক বানিয়াচং

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ