০৫ মে ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

ফেঞ্চুগঞ্জে রেললাইনের স্লিপার খুলে নাশকতার পরিকল্পনা, বিস্ফোরকসহ আটক ৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১১ নভেম্বর, ২০২৫ ৭:৩৯ অপরাহ্ন

ছবিঃ ফাইল ছবি

সিলেটের ফেঞ্চুগঞ্জ  মাইজগাঁও রেলস্টেশন, উপজেলা পরিষদ ও গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় ককটেল বিস্ফোরণ ও রেললাইনের স্লিপার খুলে নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান সিলেট ভয়েসকে নিশ্চিত করেছেন। 

আটকরা হলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলার হাটুভাঙ্গা এলাকার জিল্লুর রহমানের ছেলে ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলার যুগ্ম আহ্বায়ক কাবিলুর রহমান সোহেল (২৪), একই উপজেলার কায়স্থ গ্রামের আব্দুল খালেকের ছেলে মুহিবুল ইসলাম কাওসার (২৭), পূর্ব ফরিদপুর (নয়বাজার) গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে সায়মন আহমদ (২০), হাটুভাঙ্গা মাদরাসা এলাকার বাসিন্দা ফরিদ চৌধুরীর ছেলে সিজিল চৌধুরী (২৮) ও পশ্চিম ফরিদপুর গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে মিনহাজ উদ্দিন মাহিন (২০)।

পুলিশ জানায়, মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে কচুয়াবহর গ্রামে সিলেট-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে চেকপোস্টে অভিযান চালিয়ে কাবিলুর রহমান সোহেল (২৪) কে আটক করা হয়। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ করলে স্বীকারোক্তিতে সে জানায়- যুক্তরাষ্ট্র প্রবাসী নিউইয়র্ক যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমানের নির্দেশে ১৩ নভেম্বর ফেঞ্চুগঞ্জ রেল লাইনের স্লিপার খুলে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করা হয়েছিল। পরে তার দেওয়া নাশকতার পরিকল্পনাকারী আরও ৪ জনকে আটক করা হয়।  আটকের সময় তাদের কাছ থেকে বেশ কয়েকটি কস্টেপ, পলিথিনের মোড়ানো ৩৫০ টি মারবেল, ৪টি প্লাস্টিকের বালতি ও ধানের ভুষি জব্দ করা হয়। 
  
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, নাশকতা পরিকল্পনা ও চেষ্টার অভিযোগে আটক পাঁচজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে। নাশতকতার পরিকল্পনায় জড়িত অন্যান্য নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।  


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

ফেঞ্চুগঞ্জ, সিলেট, আটক, নাশকতা, অভিযান

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ