পরকীয়ার জেরে ঢাকায় যুবক হত্যা, মরদেহ উদ্ধার মাধবপুরে
অপরাধ-বিচার
প্রকাশঃ ১১ নভেম্বর, ২০২৫ ৭:০২ অপরাহ্ন
সিলেটে ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) গভীর রাতে নগরীর ছড়ারপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার হওয়া শিক্ষার্থী নগরীর ছড়ারপার এলাকার এক আওয়ামী লীগ নেতার ছেলে। পরিবারের অভিযোগ, বাবাকে খুঁজতে এসে না পেয়ে ওই শিক্ষার্থীকে ধরে নিয়ে যায় পুলিশ।
তবে পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া ওই শিক্ষার্থী নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিলে অংশগ্রহণ করেছিলো। তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত উপকমিশনার সাইফুল ইসলাম সিলেট ভয়েসকে বলেন, গ্রেপ্তার ওই শিক্ষার্থীকে আটক করতেই পুলিশ তার বাসায় গিয়েছিল, তারা বাবাকে নয়। মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, শিক্ষার্থী আটক