পরকীয়ার জেরে ঢাকায় যুবক হত্যা, মরদেহ উদ্ধার মাধবপুরে
অপরাধ-বিচার
প্রকাশঃ ১১ নভেম্বর, ২০২৫ ২:৩২ অপরাহ্ন
সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে দুই লাখ টাকার বেশি মূল্যের অবৈধ ভারতীয় পেঁয়াজ ও একটি ডিআই পিকআপসহ একজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার (১১ নভেম্বর) রাত আনুমানিক ২টা ৫০ মিনিটের দিকে আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শেখ মো. মিজানুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ খাসদবীর পয়েন্টস্থ খাসদবীর জামে মসজিদের সামনে অভিযান চালানো হয়। এ সময় একটি ডিআই পিকআপ (রেজিঃ ঢাকা মেট্রো-২১-৬০৫৬) আটক করা হয়। তল্লাশিতে গাড়ি থেকে ২,২০০ কেজি অবৈধ ভারতীয় পেঁয়াজ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ২০ হাজার টাকা।
অভিযানে মো. সাকিল উদ্দিন (২২), পিতা কামাল উদ্দিন নামে একজনকে আটক করা হয়।
আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
সিলেট, আটক, পুলিশ