০৫ মে ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

ভারতীয় শাড়িসহ দুইজন আটক, কাভার্ড ভ্যান জব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৯ অক্টোবর, ২০২৫ ৪:৩২ অপরাহ্ন


সিলেট মহানগরীর শাহপরান (রহ.) থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। উদ্ধার শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৭১ লাখ ৬ হাজার টাকা।


রবিবার (১৯ অক্টোবর ২০২৫) সকালে সুরমা বাইপাস এলাকায় পরিচালিত এ অভিযানে এক কাভার্ড ভ্যানসহ দুইজনকে আটক করেছে পুলিশ।


আটকরা হলেন- জৈন্তাপুরের হরিপুর এলাকার আনজব আলীর ছেলে আজির উদ্দিন (৫৫) ও কুষ্টিয়ার দৌলতপুর থানার চর সাদিপুর গ্রামের মো. নাসিরের ছেলে মোহাম্মদ রয়েল ইসলাম (২৮)।

শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেতৃত্বে সকাল আনুমানিক ৮টার দিকে বাইপাস পয়েন্টে একটি চেকপোস্ট স্থাপন করেন। এ সময় সন্দেহভাজন একটি পণ্যবাহী কাভার্ড ভ্যানকে থামানোর সংকেত দিলে সেটি তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়।


পুলিশ জানায়, কাভার্ড ভ্যানটি থেকে ৫৬ বস্তায় মোট ২ হাজার ৭১ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। এর মধ্যে ১, হাজার ৪৮২ পিস ভারতীয় কাতান শাড়ি এবং বিভিন্ন ব্র্যান্ডের আরও ৫শ ৮৯ পিস শাড়ি রয়েছে। উদ্ধার শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৭১ লাখ ৬ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

ভারতীয়, শাড়ি, কাভার্ড, ভ্যান, আটক, ২ জন, পুলিশ, অভিযান

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ