দিরাইয়ে নব দম্পতির অস্বাভাবিক মৃত্যু, সংকটে সহায়তা নেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের
দৈনন্দিন
প্রকাশঃ ১ মে, ২০২৫ ৬:৩৬ অপরাহ্ন
আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) দুপুরে সিকৃবি রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম অনুষ্ঠানের উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, 'ব্যক্তি জীবনে পরিষ্কার-পরিচ্ছন্নতা যেমন গুরুত্বপূর্ণ, ক্যাম্পাসের পরিবেশ পরিচ্ছন্ন রাখাও তেমন জরুরি। ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখা আমাদের সকলের দায়িত্ব।
তিনি বলেন, 'পরিস্কার-পরিচ্ছন্নতার ব্যপারে সকল ধর্মেই নির্দেশ রয়েছে। ইসলাম ধর্মেও এ ব্যপারে বলা হয়েছে-পরিস্কার, পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। তাই পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হলে আমাদের সকলের অবশ্যই পরিস্কার ও পরিচ্ছন্নতার ব্যপারে সজাগ দৃষ্টি রাখা উচিত। এতে পরিবেশ ও মন ভাল থাকবে।
উপাচার্য বলেন, 'লেখা পড়ার পাশাপাশি শিক্ষার্থীদেরকে পরিস্কার, পরিচ্ছন্নতার ব্যপারে শিক্ষা দেয়া জরুরি। আমাদের প্রত্যেকের নিজস্ব দায়িত্ববোধ থেকে ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে এবং ভবিষ্যতেও পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।'
অনুষ্ঠানে সিকৃবি ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, লেডিস ক্লাবের সভানেত্রী মাহবুবা রহমান, বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকবৃন্দ, প্রভোস্ট, কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে অর্ধশতাধিক রোভার স্কাউট সদস্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন। এ সময় তারা ক্যাম্পাসের প্রধান প্রধান সড়কে পড়ে থাকা প্লাস্টিক বর্জ্য, শুকনো পাতা, ছেড়া কাগজ ইত্যাদি আবর্জনা পরিষ্কার করেন। দুপুর থেকে শুরু করে বিকাল পর্যন্ত চলে এই পরিচ্ছন্নতা অভিযান।
মে দিবস ২০২৫, সিকৃবি, পরিচ্ছন্নতা অভিযান, সিলেট