০৫ মে ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

নবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তিকে কারাদণ্ড

প্রতিনিধি, নবীগঞ্জ, হবিগঞ্জ

প্রকাশঃ ১৩ অক্টোবর, ২০২৫ ১:১৭ অপরাহ্ন


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে মো. হায়দর আলী নামে এক ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়েছে।


সোমবার (১৩ অক্টোবর) সকাল ৯ ঘটিকায় উপজেলার দীঘলবাগ, ইনাতগঞ্জ ও সদর ইউনিয়নের তিনটি স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। নবীগঞ্জ উপজেলার নগরকান্দি গ্রামের আকরম উল্লার পুত্র হায়দর আলীর দোকানঘর থেকে তাকে আটক করা হয়।


অভিযান চলাকালে নিষিদ্ধ মাদকদ্রব্য সেবন করে জনশৃঙ্খলা বিনষ্ট করার অপরাধে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ১৫ দিনের কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।


অভিযানে উপজেলা প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, `জনস্বার্থে মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।'


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

নবীগঞ্জ, মাদকবিরোধী অভিযান, কারাদণ্ড

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ