০৫ মে ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

সুনামগঞ্জের আ. লীগ নেতা ব্যারিস্টার ইমন ঢাকা থেকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৫ অক্টোবর, ২০২৫ ৬:৫২ অপরাহ্ন

ছবিঃ ব্যারিস্টার মো. এনামুল কবীর ইমন। সংগৃহীত

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ব্যারিস্টার মো. এনামুল কবীর ইমনকে (৫১) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।


শনিবার (৪ অক্টোবর) রাত আনুমানিক ১টার দিকে রাজধানীর ধানমণ্ডির ৭ নম্বর রোডের এলিয়ান্স আইকন ভবনের একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 


ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


উল্লেখ্য, ব্যারিস্টার ইমন ২০১২ সালে সরকার মনোনীত সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

ব্যারিস্টার ইমন গ্রেপ্তার, সুনামগঞ্জ আওয়ামী লীগ, ধানমণ্ডি ডিবি পুলিশ, আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার, এনামুল কবীর ইমন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ