০৫ মে ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

দোয়ারাবাজারে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড

প্রতিনিধি, দোয়ারাবাজার, সুনামগঞ্জ

প্রকাশঃ ৪ অক্টোবর, ২০২৫ ৯:২৬ অপরাহ্ন


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় চিলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুই যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৪ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরূপ রতন সিংহ এ রায় দেন।


অভিযানটি পরিচালিত হয় উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বালিচড়া গ্রামে বাংলাবাজার–বোগলাবাজার সড়কের ভোলাখালী ব্রিজ সংলগ্ন এলাকায়। দণ্ডপ্রাপ্তরা হলেন—বালিচড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মিলন মিয়া (২৭) এবং লাল মিয়ার ছেলে ফালান মিয়া (২৫)। এসময় তাদের কাছ থেকে বালুভর্তি দুটি হ্যান্ড ট্রলি জব্দ করা হয়।


অভিযানে দোয়ারাবাজার থানার এসআই কৌশিক আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন।


উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ বলেন, ‘দোয়ারাবাজার উপজেলার ইজারাবহির্ভুত চিলাই নদীর বালিচড়া এলাকা হতে ২ জনের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এছাড়া, বালিচড়া গ্রাম সংলগ্ন ভোলাখালী ব্রীজ তলদেশ হতে অবৈধভাবে বালুউত্তোলনের সাথে যারা সম্পৃক্ত তাদের বিরুদ্ধে  নিয়মিত মামলা দায়ের করা হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’ 


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

দোয়ারাবাজার, অবৈধ বালু উত্তলমন, কারাদণ্ড

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ