এনসিপির কর্মসূচি ঘিরে থমথমে গোলাপগঞ্জ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
দৈনন্দিন
প্রকাশঃ ২ অক্টোবর, ২০২৫ ৯:২৪ পূর্বাহ্ন
শারদীয় দুর্গা পূজায় সিলেট নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আয়োজক কমিটির নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ। বুধবার (০১ অক্টোবর) রাতে রামকৃষ্ণ মিশন, শ্রী শ্রী বলরাম জিউর আখড়াসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তারা।
নগরীর নাইওরপুল রামকৃষ্ণ মিশন পরিদর্শনকালে প্রেসক্লাব নেতাদের অভ্যর্থনা জানান অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ এবং সিলেট বারের আইনজীবী সমিতির সাবেক সভাপতি অশোক পুরকায়স্থ।
এসময় চন্দ্রনাথানন্দ মহারাজ বলেন, সকল ধর্মের মত এবং পথ একই। সব মহাপুরুষরাই তাদের অনুসারীদের একই ঈশ্বরের উপাসনার দিক নির্দেশনা দিয়েছেন।
প্রেসক্লাব নেতারা তার সঙ্গে কূশল বিনিময় ও পূজার আয়োজন বিষয়ে খোঁজ খবর নেন। এসময় সুন্দরভাবে পূজা উদযাপন হচ্ছে বলে সন্তোষ প্রকাশ করেন পূজা আয়োজক কমিটি।
এছাড়াও নগরীর মিরাবাজার শ্রী শ্রী বলরাম জিউর আখড়া পরিদর্শনকালে মন্দির কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ এবং পূজা কমিটির সভাপতি সৌমিত্র চৌধুরী শ্যাম ক্লাব নেতৃবৃন্দকে অভ্যর্থনা জানান। এসময় ক্লাব নেতৃবৃন্দের সঙ্গে পরিদর্শনে যুক্ত হন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।
পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন-সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, কোষাধ্যক্ষ আনন্দ সরকার, পাঠাগার সম্পাদক আলী আকবর চৌধুরী কোহিনুর, সাবেক সভাপতি আল আজাদ, জ্যেষ্ঠ সদস্য মোহাম্মদ মহসীন ও ফয়সল আহমদ বাবলু।
আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মলয় পুরকায়স্থ, শ্যামল কুমার দে, অ্যাডভোকেট বিশ্বজিৎ দাস, সিলেট জেলা প্রেসক্লাবের অফিস সহকারী ছাদিকুর রহমান প্রমুখ।
সিলেট জেলা প্রেসক্লাব, পূজামণ্ডপ