কানাইঘাটে জাহাঙ্গীর হত্যা মামলার তিন আসামী কক্সবাজার থেকে গ্রেপ্তার
অপরাধ-বিচার
প্রকাশঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ৭:২১ অপরাহ্ন
সুনামগঞ্জের শান্তিগঞ্জে চুরি যাওয়া সিএনজিচালিত অটোরিকশাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে শান্তিগঞ্জ ও নেত্রকোনা জেলার বাহাট্টা থানার বাইশদার ছালিপুরা গ্রামে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের জীবদারা গ্রামের মৃত আজির উদ্দিনের ছেলে খালেদ মিয়া (২৮) ও নেত্রকোনার বাহাট্টা থানার বাইশদার ছালিপুরা গ্রামের মৃত আফসার উদ্দিনের ছেলে ইসলাম উদ্দিন।
পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) উপজেলার মুক্তখাই পয়েন্ট সংলগ্ন কবরস্থানের পাশে লোহার শিকলে তালা দিয়ে রাখা সিএনজিচালিত অটোরিকশাটি চুরি করে নিয়ে যায় চোরচক্র। এ ঘটনায় অনেক খোঁজাখুজির পরও অটোরিক্সার সন্ধান না পেয়ে ওই দিন বিকেলে শান্তিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রী করেন গাড়ির মালিক আসাদ।
এর প্রেক্ষিতে অভিযান চালিয়ে চুরির সাথে সম্পৃক্ত চোরচক্রের সদস্য শান্তিগঞ্জের জীবদারা গ্রামের খালেদ মিয়াকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাতে নেত্রকোনা জেলার বাহাট্টা থানার বাইশদার ছালিপুরা গ্রামে অভিযান চালিয়ে অটোরিকশা উদ্ধারসহ ইসলাম উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে আটককৃতদের নামোল্লেখসহ অজ্ঞাননামা আরও কয়েকজনকে আসামী করে আজ (মঙ্গলবার) শান্তিগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন অটোরিকশার মালিক আসাদ আলী।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা গ্রহণ করা হয়েছে। আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে সুনামগঞ্জ জেলা আদালতে সোপর্দ করা হয়েছে। চুরির ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তার, শান্তিগঞ্জ,অটোরিকশা