১০ জুন ২০২৬

দৈনন্দিন / মানববন্ধন

ক্বীন ব্রিজ হকারমুক্ত ও যানজট নিরসনের দাবিতে সিলেটে মানববন্ধন

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ৬ সেপ্টেম্বর, ২০২৫ ২:২৮ অপরাহ্ন


সিলেট নগরীর ক্বীন ব্রিজ হকারমুক্ত করতে এবং তীব্র যানজট কমানোসহ ৮ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে মানব কল্যাণ পরিষদ সিলেটের উদ্যোগে কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ইমরান আহমদের সভাপতিত্বে এবং পরিচালক আনোয়ার হোসেন ছয়ফুলের তত্ত্বাবধানে একাত্বতা পোষণ করে বক্তব্য রাখেন, মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ কর্ণেল (অব:) আতাউর রহমান পীর, ইসলামী আন্দোলন সিলেট মহানগরের সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগরের সহসভাপতি প্রিন্সিপাল মাহমুদুল হাসান, এনসিপির নির্বাহী সদস্য ও সাবেক ছাত্রনেতা সায়মন সাদিক জুনেদ, সিলেট জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক বাছিতুর রহমান বাছিত, বিভিন্ন কলেজ ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিরা। 

অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিলেট মহানগর জমিয়তের সহসভাপতি মোক্তার আহমদ।

মানববন্ধনে বক্তারা ৮ দফা দাবি উপস্থাপন করেন। দাবিগুলো হলো, ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মাধ্যমে হকারদের নগরীর রাস্তা থেকে উচ্ছেদ করতে হবে। এক্ষেত্রে নগরীর হকারদের পূর্ণ তালিকা তৈরি করে তাদেরকে পূণর্বাসন কেন্দ্রে পাঠাতে হবে। এরপরও হকাররা পুনরায় রাস্তা দখল করলে প্রথমে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ৮ হাজার টাকা জরিমানা এবং তারপরও যদি আবার রাস্তা দখল করে তাহলে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক দুই থেকে তিন মাসের কারাদণ্ডের ব্যবস্থা করা। অনিয়মতান্ত্রিকভাবে গাড়ি পার্কিং করলে গাড়ির মালিক, দোকানের মালিক ও মার্কেটের মালিকদের বিরুদ্ধে জরিমানার ব্যবস্থা করা। যানজট সৃষ্টি হয় এমন অবৈধ বিভিন্ন গাড়ির স্টেশন উচ্ছেদ করা। অনুমোদনহীন গাড়ি চলাচল বিশেষকরে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করা। সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক নতুন করে নগরীতে রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা নিবন্ধনের অনুমতি না দেওয়া। সিলেটের ঐতিহ্যবাহী ক্বীন ব্রীজ থেকে সম্পূর্ণরূপে হকার উচ্ছেদে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা। উপরে উল্লেখিত পয়েন্টগুলোতে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা। ট্রাফিক পুলিশের কাজের স্বচ্ছতা যাচাই করার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করা। এছাড়াও জনগণকে ট্রাফিক নিয়ম মানার জন্য প্রশাসন কর্তৃক ব্যাপক প্রচার প্রচারণা চালানো।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, হকারমুক্ত, যানযট, মানববন্ধন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ