আবারও শিলাবৃষ্টির সম্ভাবনা, উদ্বিগ্ন হাওরপাড়ের কৃষকরা
সিলেটজুড়ে
প্রকাশঃ ৩১ আগস্ট, ২০২৫ ১১:৫৫ পূর্বাহ্ন
হবিগঞ্জের বানিয়াচং থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন মিজানুর রহমান। গতকাল শনিবার (৩০ আগস্ট) বিদায়ী ওসি মোহাম্মদ গোলাম মোস্তফার কাছ থেকে দায়িত্বভার গ্রহন করেন তিনি।
মিজানুর রহমান এর আগে তিনি আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দায়িত্বগ্রহণের পর ওসি মিজানুর রহমান বলেন, বানিয়াচং উপজেলা হচ্ছে দেশের অন্যতম বৃহত্তম গ্রাম। যেখানে জনসংখ্যার চাপ ও ভৌগোলিক বৈচিত্র্যের কারণে আইনশৃঙ্খলা রক্ষার কাজ সবসময়ই চ্যালেঞ্জের। এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও সন্ত্রাস দমন, দাঙ্গা-হাঙ্গামা, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য।
তিনি বলেন, আমি চাই জনগণ যেন থানায় এসে নির্ভয়ে ন্যায়বিচার পান। দুনীর্তিমুক্ত ও জনবান্ধব থানা গড়ে তুলতে ও থানায় এসে যেকোনো বিষয়ে তদবির না করার জন্য অনুরোধ জানিয়ে সকলের সহযোগিতা কামনা করেছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত নবাগত ওসি মিজানুর রহমান।
হবিগঞ্জ, বানিয়াচং থানা, নতুন ওসি,