১৭ জুলাই ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

বালাগঞ্জ সরকারি কলেজে শিক্ষকের বিদায় সংবর্ধনা

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ২৮ আগস্ট, ২০২৫ ৭:৩৩ অপরাহ্ন


বালাগঞ্জ সরকারি কলেজের রসায়ন বিভাগের সিনিয়র প্রভাষক বিজয় কৃষ্ণ দেব এর অবসর গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) শিক্ষক মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্টিত হয়। 

 

সহকারী অধ্যাপক মো. ছুরাব আলীর সভাপতিত্বে ও প্রভাষক অহী আলম রেজার পরিচালনায়  প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল হামিদ। 

 

তিনি বলেন, আজ আমরা একজন গুণি শিক্ষককে বিদায় দিতে যাচ্ছি। তিনি যে কোনো সমস্যায়, সংকটে শক্তি হিসেবে কাজ করতেন। তাঁর অবদান কলেজ চিরদিন স্মরনে রাখবে। 

 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক পর্ষদের সম্পাদক অমিতা রাণী দাস, সহকারী অধ্যাপক অবিনাশ আচার্য, প্রভাষক সঞ্জিব কান্তি ধর, কৃষ্ণা দেব, সাথী রানী দাস, আকরাম হোসেন, বুলবুল আহমদ, মিহির রঞ্জন তালুকদা, নুর মিয়া, দীপ্ত,সহকারী গ্রন্থাগারিক সেলিম হোসেন,  হিসাব সহকারী নারায়ন চন্দ্র দাস, অফিস সহকারী সোহেল মিয়া প্রমুখ।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

বালাগঞ্জ, শিক্ষক বিদায়, সংবর্ধনা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ