সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ২৪ আগস্ট, ২০২৫ ৬:০৫ অপরাহ্ন
সিলেটে আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের পাশাপাশি অস্থায়ী দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
রোববার (২৪ আগস্ট) সিলেট আবহাওয়া অফিসের পাঠানোর তথ্যনুযায়ী, আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে, দিন ও রাতের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন নাও হতে পারে।
আজ সকাল ৯টায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৬ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় তা বেড়ে দাঁড়ায় ৮৩ শতাংশে। গত ২৪ ঘণ্টায় (২৩ আগস্ট সকাল ৬টা থেকে ২৪ আগস্ট সকাল ৬টা পর্যন্ত) সিলেটে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ১৮ দশমিক ৮ মিলিমিটার। আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে মাত্র ০ দশমিক ২ মিলিমিটার।
আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ৩০ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে।
আবহাওয়া, বৃষ্টিপাত, সিলেট