১১ ফেব্রুয়ারি ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

আগামীকাল যেমন থাকবে সিলেটের আবহাওয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৩ আগস্ট, ২০২৫ ৬:৪৬ অপরাহ্ন

ছবিঃ ফাইল ছবি

সিলেট অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

 

শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় সিলেটের আবহাওয়া অফিসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আজ সকাল ৯টায় সিলেটের বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮০ শতাংশ, আর সন্ধ্যা ৬টায় তা দাঁড়ায় ৬৯ শতাংশে। গত ২৪ ঘণ্টায় (২২ আগস্ট সকাল ৬টা থেকে ২৩ আগস্ট সকাল ৬টা পর্যন্ত) সিলেটে বৃষ্টিপাত হয়েছে ৩৬ দশমিক ৬ মিলিমিটার। তবে ২৩ আগস্ট সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।

 

আগামীকাল রোববার সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ৩০ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট আবহাওয়া, সিলেট বৃষ্টির খবর, আবহাওয়ার পূর্বাভাস, সিলেট তাপমাত্রা, সিলেট আজকের আবহাওয়া

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ