
গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে ওসমাননীগর উপজেলা প্রেসক্লাব। রোববার (১০ আগস্ট) বিকেল ৩ টায় উপজেলার গোয়ালাবাজারে সিলেট-ঢাকা মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন, আইনজীবী, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক ও সাধারণ মানুষ অংশ নেন। সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে হত্যা করায় দোষীদের দ্রুত বিচার দাবি করা হয়।
একইসাথে সাংবাদিকদের সুরক্ষায় আইনের যথাযত প্রয়োগের দাবিও জানান মানববন্ধনে অংশ নেয়া নানা-শ্রেণি পেশার মানুষ।
ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবির আহমদের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, উপজেলা আনজুমানে আল ইসলার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন গজনভী, দৈনিক শ্যামল সিলেট পত্রিকার সহকারী সম্পাদক রজত চক্রবর্তী, আজকের সিলেট অনলাইন নিউজ পোর্টালের সহকারী সম্পাদক মিজান মোহাম্মদ, উপজেলা প্রেসক্লাবের কার্যনিবার্হী সদস্য জুবেল আহমদ সেকেল, মোঃ আনোয়ার হোসেন আনা, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সভাপতি আখতার আহমদ সাহেদ, সদস্য আফজাল আহমদ, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহবায়ক মশিউর রহমান, সদস্য আব্দুলাহ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. কয়েছ মিয়া, সহ-সভাপতি মো. আবু হানিফা, যুগ্ম সাধারণ সম্পাদক জুবেল আহমেদ, কোষাধ্যক্ষ এমদাদুর রহমান খান, দপ্তর সম্পাদক জিতু আহমদ, প্রচার সম্পাদক মো. সাইদুর রহমান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, আতাউর রহমান কাওছার, ক্রীড়া সম্পাদক শামসুজ্জামান ফরহাদ, পাঠাগার সম্পাদক রায়হান আহমদ, সাংস্কৃতিক সম্পাদক মো. নূরুল ইসলাম রাফি, আব্দুল মতিন, লিলুউর রহমান পংকি, কাজী আবুল কালাম আজাদ, উজ্জ্বল দাশ, অনলাইন নিউজ পোর্টাল ওসমানীনগর টাইমসের সম্পাদক সুয়েবুর রহমান সুয়েব, উপজেলা সাংগঠনিক সম্পাদক জমির আহমদ, দপ্তর সম্পাদক ইমাদ উদ্দিন লিলু, ছাত্র বিষয়ক সম্পাদক সৈয়দ মোফাজ্জল আলী, বিএনপি নেতা সনজিৎ ব্যানার্জী, কওছর মিয়া, ইউপি সদস্য আব্দুল কালাম আজাদ, উপজেলা যুব মজলিসের সভাপতি মসকুর আহমদ প্রমুখ।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
সাংবাদিক তুহিন হত্যা,গাজীপুর সাংবাদিক হত্যা,ওসমানীনগর প্রেসক্লাব মানববন্ধন,সাংবাদিক সুরক্ষা দাবি


