১০ জুন ২০২৬

দৈনন্দিন / মানববন্ধন

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কানাইঘাটে মানববন্ধন

প্রতিনিধি, কানাইঘাট, সিলেট

প্রকাশঃ ৯ আগস্ট, ২০২৫ ৯:৩৪ অপরাহ্ন


গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ–এর স্টাফ রিপোর্টার মো. আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে কানাইঘাট প্রেসক্লাব মানববন্ধন করেছে।

শনিবার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় প্রেসক্লাব কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, দেশে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলা ও নির্যাতনের শিকার হচ্ছেন। গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসলেও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত হয়নি। বরং সাম্প্রতিক সময়ে সাংবাদিক নির্যাতন বেড়েছে।

বক্তারা দ্রুত হত্যাকারীদের বিচার ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

মানববন্ধনে প্রেসক্লাব সভাপতি নিজাম উদ্দিন, সহসভাপতি আব্দুন নুর, তাওহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। পরে প্রেসক্লাব কার্যালয়ে নিহত তুহিনের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

মো. আসাদুজ্জামান তুহিন, সিলেট, কানাইঘাট, প্রেসক্লাব

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ