১২ জুন ২০২৬

দৈনন্দিন / দিবস

ছাতকে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

প্রতিনিধি, ছাতক, সুনামগঞ্জ

প্রকাশঃ ৫ আগস্ট, ২০২৫ ৫:৩১ অপরাহ্ন


‘জুলাই চেতনাই আগামীর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ছাতকে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫। মঙ্গলবার সকালে ছাতক উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম।

আলোচনায় অংশ নেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ, জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সুয়েব আহমদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক আহমদ, সদস্য আব্দুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক ফরিদ উদ্দিন, উপজেলা জামায়াতের আমির মাওলানা আকবর আলী, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, খেলাফত মজলিসের জেলা নেতা মাওলানা ফজলুর রহমান ও মাওলানা আব্দুল কাদির, নৌ পুলিশ ইউনিটের উপপরিদর্শক অপু দাস গুপ্ত, পৌর জামায়াতের আমির ইঞ্জিনিয়ার নোমান আহমদ, পৌরসভার কর আদায়কারী জামাল উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এহসানুল মাহবুব জুবায়ের ও সাদেক আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা পিনাক পানি ভট্টাচার্য, পল্লী উন্নয়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রনব লাল দাস, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আমিনুল ইসলাম সরকার, উপ-প্রশাসনিক কর্মকর্তা জিতেন বর্মন জয়, জাহাঙ্গীর আলম, জয়দেব চন্দ্র দেবনাথ, কমলেশ চক্রবর্তী অপুসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

বক্তারা বলেন, জুলাই ২০২৪ সালের গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। তারা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আগামী প্রজন্মকে গণতন্ত্র, স্বাধীনতা ও ন্যায়ের পথে সচেতনভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠান শেষে শহীদদের স্মরণে দোয়া মাহফিল পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানি।



শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ