মব সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি বিনষ্টের চেষ্টা করছে আওয়ামী দোসররা: ইমদাদ চৌধুরী
সংবাদ বিজ্ঞপ্তি
৫ আগস্ট বিজয় র্যালির প্রস্তুতি
প্রকাশঃ ২ আগস্ট, ২০২৫ ১:২৫ পূর্বাহ্ন
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নে বিএনপির আহ্বায়ক কমিটির অনুমোদন করায় দলীয় নেতাকর্মীদের নিয়ে মিষ্টিমুখের আয়োজন করেছেন কমিটিতে পদ পাওয়া নেতাকর্মীরা।
এছাড়া গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তি উপলক্ষ্যে বিজয় র্যালি সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৬ টায় উপজেলার পাগলা বাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ে মিষ্টিমুখের আয়োজন ও বিজয় র্যালির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এসময় কমিটিতে স্থান পাওয়া নেতাকর্মীদের অভিনন্দন জানিয়ে বক্তব্য দেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আনছার উদ্দিন। দলকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করতে দলীয় নির্দেশনা অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে ওয়ার্ড কমিটি গঠনে উপস্থিত নেতাকর্মীদের জোরালোভাবে কাজ করার তাগিদ দেন।
এছাড়া আগামী ৫ই আগষ্ট উপজেলা বিএনপির বিজয় র্যালিতে ব্যাপক নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিত করতে সবাইকে কাজ করার নির্দেশনা দেন তিনি।
এদিকে সৌদি বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় শিপন আহমদ আকাশকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান আনছার উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি জালাল উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি লুৎফুর রহমান, পূর্ব পাগলা ইউনিয়ন বিএনপর নবগঠিত কমিটির আহ্বায়ক এবাদুর রহমান, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শ্যামল হোসেন, পূর্ব বীরগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইকুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রঞ্জিত সূত্রধর, সদস্য মাছুম আহমদ, শহিদুল ইসলাম, যুবদল নেতা মিজানুর রহমান, সিজিল আহমদ রনি, জেলা ছাত্রদল নেতা খালেদ মিয়া, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ওবায়দুল করিম মাছুম সহ আরো অনেকে।
সুনামগঞ্জ, শান্তিগঞ্জ, বিএনপি,