০২ জুন ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

সুনামগঞ্জে সাম্রাজ্যবাদবিরোধী বিক্ষোভ সমাবেশ এনডিএফ’র

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ১ আগস্ট, ২০২৫ ৮:২৭ অপরাহ্ন


জাতিসংঘের তথাকথিত মানবিক করিডোর পরিকল্পনা, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার উদ্যোগ এবং বাংলাদেশকে সাম্রাজ্যবাদী আগ্রাসী যুদ্ধে জড়ানোর ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ), সুনামগঞ্জ জেলা শাখা।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে সুনামগঞ্জ শহরের আলফাত উদ্দিন স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) এলাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন এনডিএফ জেলা সভাপতি রত্নাংকুর দাস জহর এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাহজাহান কবির।

আরও বক্তব্য দেন ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু, বাংলাদেশ স’মিল শ্রমিক সংঘের জেলা সাধারণ সম্পাদক মনির মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সাম্রাজ্যবাদের আগ্রাসী যুদ্ধ পরিকল্পনার অংশ হিসেবে জাতিসংঘের ব্যানারে মানবিক করিডোর প্রতিষ্ঠা, চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ টার্মিনাল বিদেশি কোম্পানিকে হস্তান্তরের উদ্যোগ এবং মার্কিন-বাংলাদেশ যৌথ সামরিক মহড়ার মাধ্যমে দেশের ভূখণ্ডকে সামরিক স্বার্থে ব্যবহার করার অপচেষ্টা চলছে। এ পরিস্থিতিতে বক্তারা সব সাম্রাজ্যবাদবিরোধী গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, এনডিএফ, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ