দিরাইয়ে নব দম্পতির অস্বাভাবিক মৃত্যু, সংকটে সহায়তা নেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের
দৈনন্দিন
প্রকাশঃ ২৫ এপ্রিল, ২০২৫ ৬:১৯ অপরাহ্ন
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিনকে নিয়ে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক তথ্য ছড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল ৩টায় শান্তিগঞ্জ বাজার চত্বরে আয়োজিত মানববন্ধনে বক্তারা গত ২৩ এপ্রিল সুনামগঞ্জ জেলা সদরে বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন আন্দোলনের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে উপাচার্যকে নিয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করাকে উদ্দেশ্যমূলক এবং এমন বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. হারুন অর রশিদ। এতে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. শেখ আব্দুল লতিফ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রকৌশলী সারফুদ্দিন, ফিন্যান্স ডিরেক্টর হিমায়েত মিয়া, নির্বাহী প্রকৌশলী মিনহাজ উদ্দিন, রসায়ন বিভাগের চেয়ারম্যান রাশেদ মাহমুদ এবং কর্মচারী পংকজ চক্রবর্তী।
মানববন্ধনে বক্তারা বলেন, “আমরা এখানে চাকরি করতে এসেছি, কারো দাসত্ব করতে নয়। বিশ্ববিদ্যালয় কোথায় হবে তা সরকারের সিদ্ধান্ত, আমরা নই। কিন্তু কিছু লোক মিথ্যা তথ্য ছড়িয়ে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বাধাগ্রস্ত করতে চাইছে।”
এসময় আওয়ামী লীগ কার্যালয়ে ছাত্রীনিবাস স্থাপন এবং ছাত্রীদের নিরাপত্তা সংক্রান্ত প্রশ্নে বক্তারা বলেন, “ছাত্রীদের নিরাপত্তা নিয়ে কেউ উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বাসভবন ছেড়ে দিয়েছেন তাদের জন্য, আর পাশেই শান্তিগঞ্জ থানা অবস্থিত। আমরা নতুন জায়গারও খোঁজ করছি।”
মানববন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুবিপ্রবি, উপাচার্য ড. নিজাম উদ্দিন, মানববন্ধন, শান্তিগঞ্জ বাজার