০২ জুন ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

যুক্তরাজ্য থেকে স্নাতকোত্তর সম্পন্ন করলেন জগন্নাথপুরের তাহমিনা

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ৩০ জুলাই, ২০২৫ ৬:৩৩ অপরাহ্ন


যুক্তরাজ্যের ‘ইউনিভার্সিটি অব গ্রেটার ম্যানচেস্টার’ থেকে ডাটা অ্যানালাইসিসে স্নাতকোত্তর (MSc) ডিগ্রি অর্জন করেছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার তাহমিনা আক্তার মনিষা।

তাহমিনা উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া সমধল গ্রামের হাজী ছায়াদ মিয়ার মেয়ে। তাঁর শিক্ষাজীবনের শুরু স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে। তবে উচ্চশিক্ষার লক্ষ্য তাঁকে নিয়ে যায় ব্রিটেনে। সেখানেই তথ্য বিশ্লেষণভিত্তিক পাঠ্যক্রমে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন তিনি।
 
এই অর্জনে খুশি তাহমিনার পরিবার, আত্মীয়স্বজন এবং এলাকাবাসী। তাহমিনা জানান, দেশের বাইরে পড়াশোনা করে প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনই ছিল তাঁর লক্ষ্য। ভবিষ্যতে দেশে ফিরে তথ্যপ্রযুক্তি খাতে অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

তাঁর এই সফলতার জন্য এ সময় পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান তাহমিনা। একইসঙ্গে দেশবাসীর দোয়া ও ভালোবাসাও কামনা করেন তিনি। 

তাহমিনার এমন কৃতিত্বে বাবা হাজী ছায়াদ মিয়া বলেন, 'যুক্তরাজ্য থেকে আমার মেয়ে কৃতিত্বের সঙ্গে মাস্টার্স উত্তীর্ণ হয়েছে। এটি আমার এবং আমার পরিবারের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমি তাঁর উজ্জ্বল ভবিষ্যত কামনা করি।'


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

তাহমিনা আক্তার মনিষা, জগন্নাথপুর শিক্ষার্থী, যুক্তরাজ্যে মাস্টার্স, ডাটা অ্যানালাইসিস ডিগ্রি, সুনামগঞ্জের কৃতিত্ব

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ