মব সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি বিনষ্টের চেষ্টা করছে আওয়ামী দোসররা: ইমদাদ চৌধুরী
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ২৮ জুলাই, ২০২৫ ৯:১৪ অপরাহ্ন
বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে পরিবেশ রক্ষার সচেতনতা বাড়াতে সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) দুপুরে প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মালিক, সাবেক সভাপতি এম.এ মতিন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, বর্তমান সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, সহ-সাধারণ সম্পাদক মিনহাজ মির্জা, গোয়াইনঘাট রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেন, সদস্য মারজানুল ইসলাম জুনেদসহ প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, 'গণমাধ্যমের দায়িত্ব শুধু সংবাদ প্রকাশে সীমাবদ্ধ নয়, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পরিবেশ রক্ষার উদ্যোগ গ্রহণ করাও আমাদের কর্তব্য। আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আমরা বনায়ন এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষার বার্তা দিতে চেয়েছি।'
তারা আরও বলেন, 'প্রতিবছরই জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগের মাত্রা বাড়ছে। এক্ষেত্রে বনায়নের গুরুত্ব অপরিসীম। এই উদ্যোগ দেশের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়ুক এটাই আমাদের প্রত্যাশা।'
বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে স্থানীয় সাংবাদিক মহলে পরিবেশবান্ধব কর্মকাণ্ডের প্রতি ইতিবাচক মনোভাব লক্ষ্য করা গেছে।