০২ জুন ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

গোয়াইনঘাটে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উদযাপিত

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ২৮ জুলাই, ২০২৫ ৭:০৩ অপরাহ্ন


সিলেটের গোয়াইনঘাটে আলোচনা সভা, র‌্যালি ও গাছের চারা বিতরণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস।

সোমবার (২৮ জুলাই) বেলা ১২ টায় এফআইভিডিবি গোয়াইনঘাট অফিসের আয়োজনে উপজেলা প্রশাসনিক হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী এবং সঞ্চালনা করেন এফআইভিডিবি গোয়াইনঘাট অফিসের রবিউল হাসান ও আব্দুর রহিম।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাঁধন কান্তি সরকার, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন, উপজেলা রিপোটার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেন, সাংবাদিক মারজানুল আজহার জুনেদ, কৃষক নেতা শামিম আহমেদ প্রমুখ।

আলোচনা সভা শেষে গাছের চারা বিতরণ ও র‌্যালি অনুষ্ঠিত হয়।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

সিলেট, গোয়াইনঘাট, বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ