০২ জুন ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

ওসমানীনগরে তালামীযের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

প্রতিনিধি, ওসমানীনগর, সিলেট

প্রকাশঃ ২৬ জুলাই, ২০২৫ ১০:০০ অপরাহ্ন


দেশ ও জাতি গঠনে শিক্ষিত তরুণদের ভূমিকা অপরিসীম। কেবল জ্ঞান নয়, নৈতিকতাও একজন শিক্ষার্থীর বড় সম্পদ—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন। 

তিনি বলেন, 'তরুণরা যদি সুশিক্ষায় গড়ে ওঠে, তাহলে দেশের ভবিষ্যৎ হবে আলোকিত। চিন্তা-চেতনায় ইতিবাচক পরিবর্তন আনতে হবে, তাহলেই সত্যিকারের জাতি গঠন সম্ভব।'

শনিবার (২৬ জুলাই) বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ওসমানীনগর উপজেলা শাখার আয়োজনে দাখিল ও এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা সভাপতি জাকির হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুমান আহমদ জামিলের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সংগঠনের সিলেট পশ্চিম জেলা সাধারণ সম্পাদক ফয়ছল ইসলাম।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সদস্য মাহবুব খাঁন, আল ইসলাহ ওসমানীনগর সভাপতি মাওলানা এম.এ রব, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন গজনবী, সাবেক সভাপতি মাওলানা আ ফ ম আব্দুল কাইয়ুম, সাংবাদিক কাজী আবুল কালাম আজাদ, গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুল হক, তাজপুর ডিগ্রি কলেজ গভর্নিং বডির সদস্য শিবলু খান, হাফিজ মুহাম্মদ আজাদ আলী, মনিরুল ইসলাম সাকিব, মাওলানা সালেহ আহমদ, জুনায়েদ আহমদ তালুকদার, সামছুল ইসলাম, হাফিজ আব্দুল আমিন, মাওলানা আবুল কাশেম ও জামিল জায়গীরদার প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো রেজাল্ট নয়, আদর্শ মানুষ হিসেবেও গড়ে ওঠা জরুরি। আর তালামীয সে কাজটিই করছে দীর্ঘদিন ধরে। শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেওয়া হয়।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

ওসমানীনগর কৃতি সংবর্ধনা, তালামীযে ইসলামিয়া অনুষ্ঠান, মনজুরুল করিম মহসিন বক্তব্য, এসএসসি সংবর্ধনা সিলেট, শিক্ষার্থী সংবর্ধনা ২০২৫

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ