মব সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি বিনষ্টের চেষ্টা করছে আওয়ামী দোসররা: ইমদাদ চৌধুরী
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ২৬ জুলাই, ২০২৫ ৯:৩০ অপরাহ্ন
সিলেটের নয়া সড়কের সাদিক টাওয়ারে জমকালো আয়োজনে যাত্রা শুরু করলো ‘সামি’স ক্যাফে’। শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৪টায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে কেবল অতিথি নয়, ছিলেন ১০ জন এতিম শিশুও—যারা আয়োজনে সম্মানিত অংশীদার হিসেবে অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, শিল্পপতি সাদিকুর রহমান, শিপার এয়ার সার্ভিসের এমডি খন্দকার শিপার আহমেদসহ বিশিষ্টজনেরা।
ক্যাফের কর্ণধার সামি রহমান বলেন, 'সামি’স ক্যাফে কেবল একটি খাবারের স্থান নয়, এটি হবে ভালোবাসা, বন্ধুত্ব ও সৃজনশীলতার কেন্দ্র।'
অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের পর স্বাগত বক্তব্য রাখেন সাদিক টাওয়ারের সিইও মো. রাজু রহমান। সঞ্চালনায় ছিলেন মো. সোলায়মান আহমেদ জীসান।
বিশেষ মুহূর্ত ছিল শিশুদের সঙ্গে অতিথিদের সম্মিলিতভাবে ফিতা কেটে ক্যাফের উদ্বোধন। এরপর ছিল দোয়া মাহফিল, কেক কাটা এবং ম্যাজিশিয়ান এস. এ. ওয়ালিদের মনোমুগ্ধকর ম্যাজিক শো।
অনুষ্ঠানে আরও অংশ নেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার তানভীর রাহি ও শওকত মিথুন। লাইভ কভারেজে তারা সামি'স ক্যাফের পরিবেশ ও খাবারের প্রশংসা করেন, যা ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল।
এদিকে উদ্বোধনীর পর থেকেই তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে ক্যাফেটি। ক্যাফের আয় থেকে ৫% ব্যয় করা হবে এতিম শিশুদের কল্যাণে। পুরো আয়োজনের ব্যবস্থাপনায় ছিলেন ই-বিটস ইভেন্টস-এর সিইও এরিকা আফরিন বুশরা।
সামি’স ক্যাফে সিলেট, নয়া সড়ক ক্যাফে, সিলেট নতুন ক্যাফে, সিলেট রেস্টুরেন্ট উদ্বোধন, সামি ক্যাফে ইনফ্লুয়েন্সার