০২ জুন ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

বানিয়াচংয়ে সাংবাদিক আব্দাল মিয়া'র ছেলের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

প্রতিনিধি, বানিয়াচং, হবিগঞ্জ

প্রকাশঃ ২৫ জুলাই, ২০২৫ ৫:৫৯ অপরাহ্ন


হবিগঞ্জের বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও শিক্ষক মো. আব্দাল মিয়ার প্রথম সন্তান মাহমুদুল হাসান সজিবের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুরআন খতম, তাসবিহ, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) জুম্মার নামাজের পর গ্যানিংগঞ্জ বাজার জামে মসজিদে আয়োজিত এ মাহফিলে উপস্থিত ছিলেন সুজাতপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মো. সোলেমান মিয়া, লোকনাথ রমন বিহারী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বায়েজিদ হোসেন ও আব্দুল হামিদ, বানিয়াচং মডেল প্রেসক্লাব সভাপতি শিব্বির আহমদ আরজু, হযরত মাওলানা আব্দুল অলি, মসজিদের মুয়াজ্জিন আব্দুস সামাদ মিয়া এবং বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মিলাদ শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন গ্যানিংগঞ্জ বাজার জামে মসজিদের খতিব ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বানিয়াচং শাখার সভাপতি হযরত মাওলানা মখলিছুর রহমান।

এছাড়াও উপজেলা সদরের বিভিন্ন জামে মসজিদে মরহুম সজিবের স্মরণে মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে ব্যবসায়ী, শিক্ষক, ছাত্র, সহপাঠী, অভিভাবকসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

উল্লেখ্য, মাহমুদুল হাসান সজিব ২০০৪ সালের ২৮ নভেম্বর হবিগঞ্জের বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামে জন্মগ্রহণ করেন। লেখাপড়ার পাশাপাশি সে স্কাউটিং ও ক্রিকেট খেলায় ছিল পারদর্শী। ২০১৯ সালের ২৪ জুলাই ভোরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাত্র ১৪ বছর বয়সে মৃত্যুবরণ করে।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

মাহমুদুল হাসান সজিব, বানিয়াচং দোয়া মাহফিল, মৃত্যুবার্ষিকী অনুষ্ঠান, গ্যানিংগঞ্জ জামে মসজিদ, আব্দাল মিয়া ছেলে

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ