দিরাইয়ে নব দম্পতির অস্বাভাবিক মৃত্যু, সংকটে সহায়তা নেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের
দৈনন্দিন
প্রকাশঃ ২৪ এপ্রিল, ২০২৫ ১০:১৯ অপরাহ্ন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পূর্ব সিঙ্গুর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার সিলেট ভয়েসকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত কিশোর জাহিদুল ইসলাম (১৭) একই গ্রামের রুহুল আমিনের ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে ছোট বোনকে মাদরাসায় পৌঁছে দিতে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে রওনা দেন জাহিদুল। ফেরার পথে পূর্ব সিঙ্গুর গ্রামের কাছে বিপরীত দিক থেকে আসা এক পিকআপের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয় তার। ঘটনাস্থলেই গুরুতর আহত হোন জাহিদুল। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, 'মরদেহ পরিবারের কাছে স্থানান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।'
সড়ক দুর্ঘটনা, কুলাউড়া