তাহিরপুরে মাদকসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ
অপরাধ-বিচার
প্রকাশঃ ২২ জুলাই, ২০২৫ ৭:৫২ অপরাহ্ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ৭৫০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২১ হাজার ৮০০ টাকাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
সোমবার (২১ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাচাউন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার মির্জাপুর ইউনিয়নের পাচাউন গ্রামের বাসিন্দা রুবেল মিয়া ওরফে লোবন মিয়া (৪০) এবং তার স্ত্রী পারুল বেগম (৩৫)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে তল্লাশি চালিয়ে রুবেল মিয়ার কাছ থেকে ২০০ পিস ইয়াবা এবং তাঁর স্ত্রী পারুল বেগমের কাছ থেকে আরও ৫৫০ পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, ঘটনাস্থলে স্থানীয় দুইজন স্বাক্ষী এবং নারী পুলিশ সদস্যের উপস্থিতিতে মালামাল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বামী-স্ত্রী সম্পর্কের বিষয়টি স্বীকার করে এবং মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে তা নিজেদের হেফাজতে রাখার কথা জানায়।
তিনি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
শ্রীমঙ্গল ইয়াবা উদ্ধার,স্বামী-স্ত্রী মাদক গ্রেপ্তার,মৌলভীবাজার ডিবি অভিযান,পাচাউন মাদক মামলা