মব সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি বিনষ্টের চেষ্টা করছে আওয়ামী দোসররা: ইমদাদ চৌধুরী
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ১৮ জুলাই, ২০২৫ ১০:৫২ অপরাহ্ন
জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে শহীদ হওয়া ফটো সাংবাদিক এটিএম তুরাবের প্রথম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তাঁর কবর জিয়ারত করেছে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ)।
শুক্রবার (১৮ জুলাই) বাদ জুমা বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে তুরাবের জন্মস্থান বিয়ানীবাজারে গিয়ে তাঁর কবর জিয়ারত করা হয়। সেখানে দোয়া মাহফিলে অংশ নেন সাংবাদিকরা। পরে তাঁরা শহীদ তুরাবের মায়ের সঙ্গে দেখা করেন এবং সমবেদনা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, সাবেক সিনিয়র সহসভাপতি এম এ হান্নান, বর্তমান সহসাধারণ সম্পাদক শুয়াইবুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. আব্দুল আহাদ, সিনিয়র সদস্য আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, মো. ফয়সল আলম, মো. মারুফ হাসান প্রমুখ।
এছাড়াও ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল কবীর পাবেল, সাধারণ সম্পাদক আশকার ইবনে আমীন লস্কর রাব্বী, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা)-এর সহসাধারণ সম্পাদক রানা মজুমদার বাপ্পী, প্রচার সম্পাদক আজহার উদ্দিন শিমুল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজা রুবেল, সদস্য মো. আজমল আলীসহ সংগঠনের সাবেক সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, দুলাল হোসেন, মাহমুদ হোসেন এবং সদস্য আনিস মাহমুদ, আব্দুল খালিক, দিপক বৈদ্য দিপু, মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।
তুরাবের পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন তাঁর বড় ভাই আবু আজরফ জাবুর।
প্রসঙ্গত, ২০২৪ সালের ১৯ জুলাই, কোটা সংস্কার আন্দোলনের সংবাদ সংগ্রহকালে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে পুলিশের গুলিতে নিহত হন সাংবাদিক এটিএম তুরাব। তিনি দৈনিক জালালাবাদের ফটো সাংবাদিক এবং ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সদস্য ছিলেন।
জুলাই গণঅভ্যুত্থান, সিলেট, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বিপিজেএ