সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ২৩ এপ্রিল, ২০২৫ ৮:৩৭ অপরাহ্ন
সুনামগঞ্জের দিরাইয়ে বজ্রপাতে আবারও এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
বুধবার ( ২৩ এপ্রিল ) সন্ধ্যায় উপজেলার রফিনগর ইউনিয়নের সেচনী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম আবু আইয়ূবুর (২০)। তিনি একই গ্রামের ইকবাল হোসেনের ছেলে।
নিহতের পরিবার জানায়, বুধবার সন্ধ্যায় নিহত আবু আইয়ূবুর, তার বড় ভাই অলিউর ও গ্রামের কাবিল মিয়ার ছেলে মনিরুল (৩৫) বাড়ির পাশে খড় সংগ্রহের কাজ করছিলেন। হঠাৎ বজ্রপাত হলে মাটিতে লুটিয়ে পড়েন তারা। পরে প্রতিবেশিরা তাদেরকে স্থানীয় বাংলা বাজারে নিয়ে গেলে পল্লী চিকিৎসক আবু আইয়ূবুরকে মৃত ঘোষণা করেন।
দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জীব সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে একজন নিহত ও দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এসময় বজ্রপাত থেকে বাঁচতে আশ্রয় কেন্দ্র স্থাপন এবং জনসচেতনতার কথাও উল্লেখ করেন তিনি।
ব্জ্রপাত, যুবকের মৃত্যু, দিরাই