০৪ মে ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

শিশুর সামনে অশ্লীল অঙ্গভঙ্গি, যুবককে পুলিশে দিলো জনতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৪ জুলাই, ২০২৫ ৭:১০ অপরাহ্ন


সিলেটে শিশু মেয়ের (১০) সামনে অশ্লীল অঙ্গভঙ্গি করার অভিযোগে এক যুবককে আটক করে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন জনতা। সোমবার (১৪ জুলাই) বিকেলে নগরীর বাগবাড়ি নরশিংটিলা এলাকায় ঘটেছে।


অভিযুক্ত যুবকের নাম মাহমুদ আলী (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর এলাকার মৃত আব্দুল মুতলিবের ছেলে। বর্তমানে সিলেট মহানগরের শামীমাবাদ এলাকার ১ নং রোডের একটি কলোনিতে ভাড়া থাকেন তিনি।


স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে মাহমুদ আলীকে বাগবাড়ি নরশিংটিলা এলাকার একটি বাসার সামনে ঘুরাফেরা করতে দেখা যায়। সোমবার বেলা আড়ইটার দিকে স্থানীয়রা দেখেনস ওই বাসার পাশে একটি শিশুমেয়েকে দেখিয়ে দেখিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করছেন তিনি। এসময় স্থানীয় তাকে ধরে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে পুলিশ যাওয়ার পর তাকে সোপর্দ করেন জনতা।  


সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, ওই যুবকের বিরুদ্ধে শিশুটির মা থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সিলেট, অশ্লীল অঙ্গভঙ্গি, আটক

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ