০৪ মে ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

ওসমানীনগরে চোরাই অটোরিকশাসহ আটক ৪

প্রতিনিধি, ওসমানীনগর, সিলেট

প্রকাশঃ ১১ জুলাই, ২০২৫ ১২:২২ অপরাহ্ন


সিলেটের ওসমানীনগরে পুলিশের বিশেষ অভিযানে চোরাই সিএনজি অটোরিকশা বিক্রির সময় চারজনকে আটক করেছে থানা পুলিশ। এ সময় প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের একটি রেজিস্ট্রেশনবিহীন অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) রাত ১২টার দিকে উপজেলার গোয়ালাবাজার গয়নাঘাট এলাকায় প্রভাতী ফিলিং স্টেশনের সামনের সড়ক থেকে এসআই মো. শফিকুল ইসলাম ও এসআই আশীষ চন্দ্র তালুকদারের নেতৃত্বে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার উত্তর সুহিলপুর গ্রামের আলী মিয়ার ছেলে জাকির হোসেন (৫০), মঞ্জু মিয়ার ছেলে রাজিব মিয়া (৩০), দেওয়ান মিয়ার ছেলে জুনাইদ মিয়া (৩০) ও ইয়াছিন মিয়ার ছেলে শিপন মিয়া (২০)। অভিযানে আরও কয়েকজন পালিয়ে যায়।

ঘটনার বিষয়ে ওসমানীনগর থানায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা (নং-৯) দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আটক চারজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া বলেন, ‘চোরাই যানবাহনের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিত চলছে। অপরাধ দমনে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে।’


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সিলেট, ওসমানীনগর, আটক,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ