১৬ এপ্রিল ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

শান্তিগঞ্জে ধুমপান ও তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রতিনিধি, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ

প্রকাশঃ ৮ জুলাই, ২০২৫ ১১:৪৩ অপরাহ্ন


সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ধুমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 


মঙ্গলবার (৮ জুলাই) দিনব্যাপী শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অধীন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সহযোগিতায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহার সভাপতিত্বে প্রশিক্ষণে প্রজেক্টরের মাধ্যমে ধুমপান ও তামাকজাত দ্রব্যের আইন ও কুফল সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরেন আরডিএস সুনামগঞ্জের নির্বাহী পরিচালক মো. মিজানুল হক সরকার। 


প্রশিক্ষণে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আহসান হাবিব, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম খান, শান্তিগঞ্জ থানার ওসি (তদন্ত) ইরফানুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. তারেক জামিল অপু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ বিশ্বাস।


এ সময় আরো বক্তব্য রাখেন পশ্চিম বীরগাও ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, পদ্মার নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান, জয়কলস উজানীগাঁও সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিক (ভারপ্রাপ্ত) কবিতা রাণী রায়,আব্দুল মজিদ কলেজের প্রভাষক বাদল চন্দ্র রায় ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ।


বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদ, শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসাকেন্দ্র, হাট-বাজার, সরকারী বিভিন্ন দপ্তরে ধুমপান ও তামাকজাত দ্রব্যের কুফল তুলে ধরতে হবে। প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে প্রকাশ্যে গাড়িতে বসে, বাজার হাটে, লোকসমাগমে ধুমপান করার আইনী বিধি ও ধুমপানের ক্ষতিকর দিক তুলে ধরে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করতে হবে।


তামাক বিরোধী প্রশিক্ষণে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, উপজেলা সমাজসেবা অফিসের মো. শাহ আলম চিশতী, টিএলসিএ ইউএইচসি সুশান্ত কর্মকার, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল তালুকদার, সদস্য নোহান আরেফিন নেওয়াজ, কুহিনুর রহমান নাহিদ, পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুজেল আহমদ, পাথারিয়া ইউপি মহিলা সদস্যা রাহেলা বেগম, জয়কলস ইউপি সদস্য মো. ছয়ফুজ্জামান, শিমুলবাঁক ইউপি সদস্য মো. রাসেল আহমদ, দরগাপাশা ইউপি সদস্য মো. মাসুক আলী, সাংবাদিক আবু সাঈদ প্রমুখ।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, শান্তিগঞ্জ, তামাক, ধুমপান, তামাক বিরোধী,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ