মুহাম্মদ ফখরুল ইসলাম
‘ব্যাংক ডাকাতদের পুনর্বাসনের মাধ্যমে ব্যাংকিং খাত ধ্বংসের ষড়যন্ত্র চলছে’
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ৭ জুলাই, ২০২৫ ৭:৩৩ অপরাহ্ন
৮ জুলাই একযুগে পদার্পন করছে সিলেট অনলাইন প্রেসক্লাব। ২০১৪ সালের ৮ জুলাই সিলেটের অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের পোশাগত মানোন্নয়নের লক্ষ্যে সিলেট অনলাইন প্রেসক্লাব গঠিত হয়।
অনলাইন সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট অনলাইন প্রেসক্লাবের একযুগে পদার্পণ উপলক্ষে ক্লাবেরর সকল সদস্য,সহকর্মী ও শুভানুধ্যায়ী সহ দেশ ও প্রবাসে অবস্থানরত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ক্লাব নেতৃবৃন্দ।
সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার সোমবার (৭ জুলাই) এক যৌথ শুভেচ্ছা বার্তায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী আন্দোলনে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে জানান, জুলাই এক ঐতিহাসিক মাস। নতুন প্রজন্মের নিকট গৌরবের ও অনুপ্রেরণার।
তাঁরা জানান, এই মাসের ৮ জুলাই সিলেট অনলাইন প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল। চতুর্থ শিল্প বিপ্লবের এ যুগে অনলাইন গণমাধ্যম সবচেয়ে শক্তিশালী, প্রভাবশালী ও সর্বাধুনিক।
প্রেসক্লাবের একযুগে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য নানা কর্মসূচীর অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার দুপুর ১২টায় প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে আনন্দ উৎসব অনুষ্ঠিত হবে। এতে সকলকে উপস্থিত থাকার জন্য নেতৃবৃন্দ অনুরোধ জানিয়েছেন।
সিলেট অনলাইন প্রেসক্লাব, একযুগ পূর্তি, অনলাইন সাংবাদিকতা, সিলেট প্রেসক্লাব অনুষ্ঠান, সাংবাদিকদের সংগঠন