০৪ মে ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

বড়লেখা সীমান্ত দিয়ে আরও ১০ বাংলাদেশিকে পুশইন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৫ জুলাই, ২০২৫ ৫:৩৫ অপরাহ্ন


মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্ত দিয়ে আবারও ১০ জন বাংলাদেশিকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (৫ জুলাই) ভোরে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বাতামোড়াল এলাকা থেকে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটককৃতদের মধ্যে রয়েছেন ৭ জন পুরুষ ও ৩ জন নারী। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সবাই দেশের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে কাজের খোঁজে সিলেট ও কুমিল্লা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। আটক ব্যক্তিরা সাতক্ষিরা, খুলনা ও বরিশাল জেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের জানান, 'আটককৃতদের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

মৌলভীবাজার, সীমান্ত, পুশইন, বিজিবি, বিএসএফ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ