১৬ এপ্রিল ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

সিলেট জেলা রোভার স্কাউটের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ২ জুলাই, ২০২৫ ৮:২৮ অপরাহ্ন


সিলেট জেলা রোভার স্কাউটের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

সিলেট জেলা রোভার স্কাউটের সেক্রেটারি ছয়ফুল আমীনের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। 

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, 'সিলেটে স্কাউট আন্দোলনকে জোরদার করার মাধ্যমে সমাজের উন্নয়নে রোভারদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। সমাজ পরিবর্তনে রোভারদের আন্তরিক প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।'

সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জে মো. আনোয়ার উজ জামান, জেলা রোভার স্কাউটের কমিশনার অধ্যাপক মো. মবশ্বির আলী, সহ-সভাপতি ডা. মোস্তফা শাহ জামান চৌধুরী বাহার, সিলেট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সন্তোষ দেবনাথ, গ্রুপ কমিটির সভাপতি প্রতিনিধি সেলিম আউয়াল, কোষাধ্যক্ষ শাহাদাত হোসেন, রোভার অঞ্চলের আঞ্চলিক উপকমিশনার মো. তোফায়েল আহমদ তুহিন, মেট্রোপলিটন জেলা স্কাউটের কমিশনার মো. কবির খান, যুগ্ম সম্পাদক মো. আমজাদ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের রোভার নেতৃবৃন্দ।

সভায় সাতজন সহকারী কমিশনার, একজন ডিআরএসএল ও চারজন সহযোগী সদস্য নিয়োগ, বার্ষিক বাজেট এবং ত্রৈমাসিক কর্মপরিকল্পনা অনুমোদন দেওয়া হয়।

এছাড়া, সিলেট জেলা রোভার স্কাউটের কমিশনার মো. মবশ্বির আলী সিএনসি অ্যাওয়ার্ড অর্জন করায় জেলা প্রশাসক তাঁর হাতে আনুষ্ঠানিকভাবে অ্যাওয়ার্ড তুলে দেন। ঊডব্যাজ অর্জনের স্বীকৃতি হিসেবে বসন্ত কুমার শর্মাকে ব্যাজ পরিয়ে দেন জেলা প্রশাসক।

বৈষম্য বিরোধী আন্দোলন ও পরবর্তী ট্রাফিক কার্যক্রমে রোভারদের সহযোগিতার স্বীকৃতি হিসেবে প্রাথমিকভাবে মনোনীত ৩০১ জনের মধ্য থেকে জেলা প্রতিনিধি ফাহিম আহমদ ও হরিনা চঞ্চল ইরিনের হাতে জেলা প্রশাসক সনদপত্র প্রদান করেন।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

সিলেট রোভার স্কাউট, রোভার নির্বাহী সভা, জেলা প্রশাসক সিলেট, স্কাউট আন্দোলন বাংলাদেশ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ