মিসবাহ উদ্দিন সিরাজ আটকের গুঞ্জন, যা বলছে পুলিশ
অপরাধ-বিচার
প্রকাশঃ ২ জুলাই, ২০২৫ ২:৫৫ অপরাহ্ন
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ২৯ কেজি গাঁজা ও নগদ ১ লাখ ৬ হাজার ১শত টাকাসহ মাদক ব্যবসায়ী মো. রায়েছ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২ জুলাই) ভোর ৬টায় বানিয়াচং সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট রাফি সিদ্দিকীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের জিয়াপুর গ্রামের আরজু মিয়ার পুত্র রায়েছ মিয়ার বসতঘরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর সূত্র জানায়, রায়েছ মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ। তিনি গাঁজা, বিদেশি মদ ও অন্যান্য মাদকদ্রব্য বিক্রি করতেন।
অভিযান শেষে সেনাবাহিনী তাকে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করে। অধিদপ্তরের ওসি পনিভূষণ রায় এ ঘটনায় বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেছেন।
হবিগঞ্জ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ওসি পনিভূষণ রায় জানান, সেনাবাহিনীর সহযোগিতায় আমরা বড় ধরনের সফলতা পেয়েছি। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নবীগঞ্জ, গ্রেপ্তার, মাদক, সেনাবাহিনী, হবিগঞ্জ