যাদুকাটায় তীর কেটে বালু লুট, ৬ জনকে আসামি করে মামলা
অপরাধ-বিচার
প্রকাশঃ ১ জুলাই, ২০২৫ ৯:৪২ অপরাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জে পাথর কোয়ারি চালুর দাবিতে চলমান আন্দোলনের সময় পর্যটকবাহী দুইটি গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার (১ জুলাই) দুপুরে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ আঞ্চলিক মহাসড়কের থানাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান সিলেট ভয়েসকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, 'পাথর কোয়ারি চালুর দাবিতে কর্মসূচীর অংশ হিসেবে উপজেলা প্রশাসন চত্বরের সামনে ‘গণ অনশন ও অবস্থান কর্মসূচি’ পালন করছিলেন পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক শ্রমিক ঐক্য পরিষদ। কর্মসূচী শেষে চলে যাওয়ার পথে কিছু সংখ্যক আন্দোলনকারী থানাবাজার এলাকায় একটি কালো প্রাইভেট কার এবং পর্যটকবাহী সাদা-পাথর পরিবহনের গাড়িতে হামলা চালায়। এতে সাদা-পাথর পরিবহনের পাশের দুটি গ্লাস ভেঙে যায় এবং প্রাইভেটকারটিও ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। পরে হামলায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়।
ওসি আরও বলেন, 'হামলার ঘটনায় আইনী প্রক্রিয়া চলমান আছে। তবে কোনো মামলা হয়নি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা গ্রহণ করবেন।'
কোম্পানীগঞ্জ পাথর কোয়ারি আন্দোলন,পর্যটকবাহী গাড়িতে হামলা,সিলেট ভোলাগঞ্জ মহাসড়ক