যাদুকাটায় তীর কেটে বালু লুট, ৬ জনকে আসামি করে মামলা
অপরাধ-বিচার
প্রকাশঃ ৩০ জুন, ২০২৫ ৬:৫২ অপরাহ্ন
সিলেটের বিশ্বনাথে বহুল আলোচিত পলাতক আসামি তবারক আলীকে (৩৭) এবং তার স্ত্রী সাবিনা আক্তার (২৯) কে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
রোববার (২৯ জুন) রাত আড়াইটার দিকে উপজেলার রামপাশা ইউনিয়নের পাঠাকইন গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর সিলেট জেলা স্টেডিয়াম ক্যাম্পের কমান্ডার।
স্থানীয় সূত্র ও সেনাবাহিনী জানায়, একসময় চানাচুর ও পলিথিন বিক্রেতা তবারক আলী পরে ইয়াবা সম্রাটে রূপ নেন। হত্যা, মাদক, চুরি ও দুর্নীতির মামলাসহ তার বিরুদ্ধে ১৬টি মামলা রয়েছে। একটি মামলায় আদালত তাকে আড়াই বছরের কারাদণ্ড দেন।
সাজা নিয়ে দীর্ঘদিন পলাতক থাকা তবারক আলী অবশেষে সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে একটি মাদক সিন্ডিকেট পরিচালনার অভিযোগও রয়েছে।
অভিযানকালে তার কাছ থেকে ২৭টি ছোট-বড় দেশীয় অস্ত্র, ৪টি মোবাইল ফোন, ১২টি সিমকার্ড, ১৬টি চেক বই, ৩টি ডেবিট কার্ড এবং নগদ ২ লাখ ১৭ হাজার টাকা জব্দ করা হয়।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, 'তবারক একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি। তবে তার স্ত্রী সাবিনা আক্তারের বিরুদ্ধে কোনো মামলা না থাকায় তাকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।'
সিলেট, বিশ্বনাথ, গ্রেপ্তার, আসামি