১১ ফেব্রুয়ারি ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / দুর্যোগ

দিরাইয়ে বজ্রপাতে কৃষি শ্রমিকের মৃত্যু

প্রতিনিধি, দিরাই, সুনামগঞ্জ

প্রকাশঃ ২২ এপ্রিল, ২০২৫ ১০:০০ অপরাহ্ন


সুনামগঞ্জের দিরাইয়ে বজ্রপাতে ইকবাল হোসেন (৪০) নামে একজন কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (২২এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার বরাম হাওরে এ ঘটনা ঘটে।  

নিহত শ্রমিক ইকবাল ভোলা জেলার রসুলপুর উপজেলার রসুলপুর গ্রামের সালা উদ্দিনের ছেলে। 

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে বরাম হাওরে অনেকের সাথে ইকবাল হোসেনও ধান কাটার কাজে যায়, হঠাৎ করে বিকেলে কাজ করা অবস্থায় হাওরে বজ্রপাত সংঘঠিত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে স্থানীয়রা তাৎক্ষণিক তাঁকে  উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসক ডা. নাজিয়া ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মরদেহটির আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।      


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, দিরাই, বজ্রপাত, ইকবাল হোসেন, কৃষি শ্রমিক, বরাম হাওর, ভোলা, রসুলপুর, মৃত্যু, ধান কাটার কাজ, স্থানীয় উদ্ধার, স্বাস্থ্য কমপ্লেক্স, পুলিশ, ওসি, মৃত্যু সংবাদ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ