০৪ মে ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

সুনামগঞ্জ সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় বিড়ি ও মদ আটক

প্রতিনিধি, তাহিরপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৭ জুন, ২০২৫ ৪:৫১ অপরাহ্ন


সুনামগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত ১টা থেকে ২টার মধ্যে পৃথক দুটি অভিযানে এসব পণ্য জব্দ করে বিজিবি। আটককৃত পণ্যের সিজারমূল্য প্রায় ১১ লাখ টাকা।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সূত্রে জানা যায়, বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের চিনাকান্দি বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১২১১/এমপি থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজাপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে ১০,০০০ প্যাকেট ভারতীয় বিড়ি জব্দ করা হয়। যার সিজারমূল্য ১০ লাখ টাকা।

অপরদিকে, এক রাতে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বালিয়াঘাটা বিওপি সীমান্ত পিলার ১১৯৮/এমপি এলাকা সংলগ্ন পূর্ব লাকমা নামক স্থান থেকে ১২৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। এর বাজারমূল্য ধরা হয়েছে ১ লাখ ৯২ হাজার টাকা।

দুইটি অভিযানে মালিকবিহীন এসব চোরাচালান পণ্য আটক করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, 'উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ সতর্কতায় চালিয়ে যাওয়া হচ্ছে।'

তিনি আরও জানান, জব্দকৃত বিড়িগুলো শুল্ক কর্তৃপক্ষ এবং মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।



শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, সীমান্ত চোরাচালান, বিজিবি অভিযান, ভারতীয়, সীমান্তে মদ ও বিড়ি জব্দ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ