যাদুকাটায় তীর কেটে বালু লুট, ৬ জনকে আসামি করে মামলা
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৬ জুন, ২০২৫ ৯:৪৯ অপরাহ্ন
সিলেটের কানাইঘাটে একটি বসতবাড়ি থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় চা-পাতা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আরও তিনজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের মীরমাটি গ্রামে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মীরমাটি গ্রামে অভিযান চালিয়ে প্রবাসী শরিফ উদ্দিনের বসতবাড়ির দুটি কক্ষ থেকে ৬৯ বস্তা ভারতীয় চা-পাতা জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে তিন যুবককে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন জৈন্তাপুর উপজেলার হেমু বেলুপাড়া গ্রামের মৃত ইসাক আলীর ছেলে আলমগীর হোসেন (৩৬), মকবুল আলীর ছেলে মুখলেছুর রহমান (২১) ও আব্দুল্লাহর ছেলে আব্দুল মন্নান (২০)। তারা উভয়ই একই গ্রামের বসিন্দা।
পুলিশ আরও জানায়, চোরাকারবারীরা বসতবাড়ির দুটি কক্ষ ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে ভারতীয় পণ্য মজুদ করে আসছিল। এসব পণ্য দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো। অভিযানের সময় চা-পাতাসহ আটক তিনজনকে থানা হেফাজতে রাখা হয়েছে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, 'চোরাচালান রোধে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হয়। জব্দকৃত পণ্য ও আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'
এদিকে স্থানীয়দের অভিযোগ, জৈন্তাপুরের হরিপুর বাজারে সেনাবাহিনীর অভিযানের পর চোরাকারবারীরা এখন কানাইঘাটের ঝিঙ্গাবাড়ী, রাজাগঞ্জসহ আশপাশের এলাকায় ঘাঁটি গড়ে তোলে। বসতবাড়ি ও দোকানঘর ভাড়া নিয়ে চিনি, চা-পাতা ও অন্যান্য পণ্য মজুদ করে দেশের বিভিন্ন জায়গায় পাচার করছে।
স্থানীয়রা জানান, প্রবাসী শরিফ উদ্দিনের বসতবাড়ির দুটি কক্ষে কেউ না থাকায় চোরাকারবারীরা সুযোগ নিয়ে কয়েক মাস ধরে এ অবৈধ ব্যবসা চালিয়ে আসছিল। এসব চোরাচালান বন্ধে প্রতিবাদ করায় প্রাণনাশের হুমকিও পেয়েছেন বলে জানান এলাকা
কানাইঘাট চা পাতার চোরাচালান, ভারতীয় চা পাতা উদ্ধার,চা পাতা চোরাকারবারি সিলেট,মীরমাটি গ্রামে অভিযান, ঝিঙ্গাবাড়ী ইউনিয়ন চা পাচার