যাদুকাটায় তীর কেটে বালু লুট, ৬ জনকে আসামি করে মামলা
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৬ জুন, ২০২৫ ৮:১১ অপরাহ্ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে নারী ও শিশুসহ ১৯ বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার (২৬ জুন) ভোর ৪টার দিকে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ পাওয়া তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকার বাংলাদেশ ভূখণ্ড থেকে এই ১৯ জনকে আটক করে নিজের হেফাজতে নেয় শ্রীমঙ্গল থানা পুলিশ।
আটককৃতরা হলেন, শরীয়তপুরের সখিপুর থানার মো. বিল্লাল (৫১), মরিয়ম বেগম (৪০) ও নিলুফার বেগম (৩৮), যশোরের শর্শা উপজেলার আলি মিয়া (৬০), মো. মিলন শেখ (৩৫) ও তার স্ত্রী মুসলিমা খাতুন (৩০), রহিমা খাতুন (৪৫), রুপালী বেগম (৩৫), একই জেলার ঝিকরগাছা উপজেলার শাহানারা খাতুন (৫০), নড়াইল জেলার কালিয়া উপজেলার শেফালী (৩৫) ও স্বপ্না বেগম (১৫), সাতক্ষীরার কলেরা উপজেলার আমির মোল্লা (১৪), রিমা খাতুন (২৭), রিমা খাতুন (২৭), আলী মিয়া (৬০), রহিমা খাতুন (৪৫) ও শাহানারা খাতুন (৫০), চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার খোরশেদ আলম (৩১ এবং তাসলিমা খাতুন (৩৫)।
জিজ্ঞাসাবাদে তাঁরা পুলিশকে জানান, দীর্ঘদিন ধরে ভারতের মুম্বাইসহ বিভিন্ন অঞ্চলে তাঁরা কর্মরত ছিলেন।
শ্রীমঙ্গল থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, 'উদ্ধারকৃতদের নাম-ঠিকানা যাচাই চলছে। এরপর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে সবসময় অভিযান চলমান থাকবে।'
সীমান্তে পুশইন, পুশইন, সীমান্ত